| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’- ভাইরাল ওসমান হাদির পোস্ট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:২১:১০:অপরাহ্ন  |  ৩৮৫৫৮৬ বার পঠিত
‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’- ভাইরাল ওসমান হাদির পোস্ট
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুর আগে নিজের জন্য এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, “খুবই সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আল্লাহর কাছে হাজির হবো।”

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৯ মিনিটে হাদির ভেরিফায়ড ফেসবুক পেজে একটি পোস্টে এই বক্তব্য প্রকাশ করা হয়। পোস্টের সঙ্গে একটি কফিনের ছবি সংযুক্ত করা হয়েছিল, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ওই পোস্টে হাদি লিখেছিলেন, “হারাম খেয়ে আমি এত মোটাতাজা হইনি, যাতে স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে, হালাল রক্তের হাসিমুখে আমি আল্লাহর কাছে হাজির হবো।”

হাদির মৃত্যুর দিন দেওয়া আরেকটি পোস্টও নেটদুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি লিখেছিলেন, “মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই পৃথিবীতে পা রেখেছি।”

ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য আগমনের সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

ওসমান হাদির জন্য প্রস্তুত করা হয়েছে তার নিজের আকাঙ্ক্ষিত “খুবই সাধারণ” কফিন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে শনিবার জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, হাদির সাধারণ কফিনের প্রতি আগ্রহ তার সরল জীবনাচরণ, বিশ্বাস ও নৈতিক আদর্শের প্রতিফলন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪