| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সর্বসাধারণের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে হাদিকে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:৩৪:৫৭:অপরাহ্ন  |  ৩৩৯৭৮০ বার পঠিত
সর্বসাধারণের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে হাদিকে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের সাক্ষাতের জন্য আনা হবে।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, “শহীদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের অকুতোভয় বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব।”

ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, অপারেশনের পর তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তিনি সিঙ্গাপুরে নেনা হয়েছিল।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪