| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া এখন আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:৪৪:৪৭:অপরাহ্ন  |  ৯৯০৪৭৮ বার পঠিত
খালেদা জিয়া এখন আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে
ছবির ক্যাপশন: সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে গত এক মাসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। আগের অবস্থার তুলনায় বর্তমানে তার অবস্থায় কোনো অবনতি হয়নি।

তিনি জানান, শুক্রবার তাকে অপারেশন থিয়েটারে নিয়ে একটি ছোট প্রসিডিউর করা হয়েছে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউর সব সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জাহিদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সৈয়দা শারমিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সদস্যরা এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসা তিনি পাচ্ছেন, তা যেন অব্যাহত থাকে এবং আল্লাহ তায়ালা তাকে আরও সুস্থতার দিকে এগিয়ে নেন সে জন্যও দোয়া চাওয়া হয়েছে।

তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি। আগের তুলনায় তিনি এখন অনেকটাই স্থিতিশীল রয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ একাধিক জটিল রোগে ভুগছেন। চলতি বছরের জুন মাসে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪