| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশৃঙ্খলা ও হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি : আ স ম আবদুর রব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৯:৩০:০৭:অপরাহ্ন  |  ৯৮৯৪৮৬ বার পঠিত
বিশৃঙ্খলা ও হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি :  আ স ম আবদুর রব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশবাসীকে চরম ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা গণমাধ্যমে হামলার ঘটনা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।

বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনকারী এই বর্ষীয়ান রাজনীতিক বলেন, ‘নিউ এজ’ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করে।

তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে দেশ ও জাতি বিচ্যুত না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। কোনো অবিবেচনাপ্রসূত ও আবেগনির্ভর সিদ্ধান্ত ছাত্র-জনতার মহান গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নসাৎ করতে পারে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে আ স ম আবদুর রব বলেন, আবেগ সংবরণ করে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪