| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচনের দিকেই এগোচ্ছে দেশ: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৯:৪৪:৩৫:অপরাহ্ন  |  ৯১৬৩৯৪ বার পঠিত
সুষ্ঠু নির্বাচনের দিকেই এগোচ্ছে দেশ: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে নির্বাচনের পথেই রয়েছে এবং দেশ একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচনের মাধ্যমেই নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রূপকারী এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম শ্রদ্ধেয় ধর্মগুরু, চতুর্থ সংঘরাজ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনের ধর্মীয় আয়োজনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মহাপ্রয়াণ তিলোকানন্দ মহাথেরা কেবল একজন ধর্মীয় গুরু ছিলেন না, তিনি ছিলেন শান্তি, মৈত্রী ও মানবিকতার প্রতীক। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার যে আলো তিনি ছড়িয়ে গেছেন, তা সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

শাক্যমুনি বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত ধর্মীয় সভায় ধর্মদেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো। সভায় আরও বক্তব্য দেন অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো, মালয়েশিয়ার ধর্মীয় গুরু ধম্মাজ্যোতি মহাথেরো, থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষু পারা সামান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক অধ্যক্ষ ড. জিনবোধি মহাস্থবির।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের ১৫০টি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি টিআর ও জিআর খাতে অর্থ বরাদ্দসহ কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মহাপ্রয়াণ তিলোকানন্দ মহাথেরোর প্রতি হাজার হাজার পুণ্যার্থী শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার বিকেলে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তিলোকানন্দ মহাথেরা পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মিয়ানমার সরকার প্রদত্ত ‘অগ্রমহাপণ্ডিত’ উপাধি এবং এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘সাদা মনের মানুষ’ স্বীকৃতি লাভ করেন। তিনি ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন এবং ২ নভেম্বর ২০২৩ সালে তাঁর মহাপ্রয়াণ ঘটে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪