| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ:

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৯:৪৭:৪৯:অপরাহ্ন  |  ৩৮৩২৪১ বার পঠিত
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: হ্যাটট্রিক শিরোপা জয়ের আশা নিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচই জয় দিয়ে ভালো শুরু করেছিল যুবা টাইগাররা। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ৫০ ওভারের পরিবর্তে ২৭ ওভারে সীমিত হয় খেলা। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের তোপে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে পড়ে। টপ অর্ডারের কোনো ব্যাটারই বড় স্কোর করতে পারেনি।

দলীয় ৬৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যুবা টাইগাররা। রিফাত বেগ ১৪, জাওয়াদ আবরার ৯, আজিজুল হাকিম তামিম ২০, কালাম সিদ্দিকি ৮ এবং মোহাম্মদ আব্দুল্লাহ ৫ রান করে সাজঘরে ফেরেন। মাঝে সামিউন বশির কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ এবং ২৬.৩ ওভারে ১২১ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৩৩ রান করেন সামিউন। পাকিস্তানের আব্দুল সুবহান নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই হামজা জাহুরকে হারায়। তাকে সাজঘরে পাঠান ইকবাল হোসেন ইমন। এরপর ক্রিজে আসা উসমান খান আর সামির মিনহাস শুরু ধাক্কা সামাল দেন এবং ৮৫ রানের জুটি গড়েন। উসমান ২৭ রানে আউট হলেও, মিনহাস ৫৭ বলে ৬৯ এবং আহমেদ হুসেন ১৪ বলে ১১ রানে অপরাজিত থেকে দলকে ৮ উইকেটে জয় নিশ্চিত করেন।

উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ভারত ৮ উইকেটের ব্যবধানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ফাইনালে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪