| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অফুটন্ত ডিমের ব্যবহার: ফুলকলি বেকারিকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১৯:২৩:১৮:অপরাহ্ন  |  ৩৫২৯ বার পঠিত
বগুড়ায় অফুটন্ত ডিমের ব্যবহার: ফুলকলি বেকারিকে জরিমানা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ফুলকলি বেকারীতে  হ্যাচিং ডিম অফুটন্ত ডিম দিয়ে কেক বিস্কুট পাউরুটি তৈরি করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমান আদায় করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভা ১৬ নং ওয়ার্ড মেহেরা পাম্পের পিছনে  শৈলালপাড়ার ফুলকলি বেকারীতে (১০ মে) রবিবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ফুলকলি বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বেকারি পণ্য কেক, বিস্কুট, পাউরুটি জাতীয় খাবার তৈরীতে লোক চক্ষুর আড়ালে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করছিল, যা অত্যন্ত গর্হিত অপরাধ। এটি সম্পূর্ণ মানসিক বিকারগ্রস্ততার পরিচায়ক।

এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিতে অগ্রীম তারিখ ব্যবহার করতে দেখা যায়। অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাকে প্রতারিত করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি।

এ সকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির মালিক ভবিষ্যতে আর এই ধরনের অপকর্ম করবেন না, মর্মে অঙ্গীকার করেন।

অভিযানটিতে নেতৃত্ব প্রদান করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও নিরাপদ খাদ্যে অফিসার মোঃ রাসেল। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪