| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ভূমি রক্ষার দাবী জানিয়ে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১৯:১৪:৪৫:অপরাহ্ন  |  ৩৮৩৫ বার পঠিত
খাগড়াছড়িতে ভূমি রক্ষার দাবী জানিয়ে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গামারীঢালা এলাকায় বাগানের গাছ কেটে নেয়া'সহ অপহরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ১৬টি পরিবারের নারী পুরুষরা। 

রবিবার (১০ মে) সকালে প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ষোল পরিবারের নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন, আমরা এ ভূমিতে বসবাস করে আসছি, যা ১৯৮০-৮২ সালে জিউয়ার রহমান সরকার কর্তৃক বন্দোবস্তি প্রদান করেন, এই ভূমিতে আমরা ও আমাদের পূর্ব পুরুষরা যুগ যুগ ধরে বসবাস ও বাগান-বাগিচা সৃজন করে আসছি। 

হঠাৎ করে সন্ত্রাসী বাগিস চাকমা ও বিনয় কৃষ্ণ চাকমার নেতৃতে আমাদের বসবাস করা জায়গা জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে গাছ কেটে নিয়ে গেছে,পরে অস্ত্র দেখিয়ে অপহরণ ও প্রান নাশের হুমকি প্রদান করেন। আমাদের কৈবলিয়তের জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। এমতাবস্থায়  আমরা বাঙ্গালী ১৬টি পরিবার চরম হুমকি ও উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছি। তাই আমাদের জীবন রক্ষা, হয়রানী মূলক মিথ্যা চুরির মামলা প্রত্যহার ও ভূমি রক্ষায় সরকার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এতে উপস্থিত ছিলেন,গামারি ঢালা এলাকার বাসিন্দা রুস্তম আলী,কুলসুম বেগম,দুলাল মিয়া,মোঃ ডালিম ও স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪