গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লা পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার অবদারহাট বাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে যুবদলে যোগদান করেন।
এ সময় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, আমতলী ইউনিয়ন যুবদলের সম্পাদক সবুজ মিয়া, সহ-সভাপতি হেলাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাকিম বিল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, যুবদল নেতা রুবেল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজ্জাক মোল্লা লিখিত বক্তব্যে বলেন, “দীর্ঘদিন আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন স্বেচ্ছায় পদত্যাগ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করলাম। তাদের সকল রাজনীতির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।”
রিপোর্টার্স২৪/আয়েশা