| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ২০:০৯:৩৭:অপরাহ্ন  |  ৯৯২৪২৯ বার পঠিত
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।

জাইমা ফেসবুকে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”

প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি ১৮ ডিসেম্বর ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন।

এরই মধ্যে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত এক মাসে তার অবস্থা বেশ স্থিতিশীল হয়েছে। আজও একটি ছোট প্রসিডিউর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।”

ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভালো চিকিৎসা ও আল্লাহর রহমতে তাঁর অবস্থার কোনো অবনতি ঘটেনি। আমরা আশা করি তার স্বাস্থ্যের উন্নতি অব্যাহত থাকবে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪