| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিইউতে খালেদা জিয়া, অবস্থা আগের চেয়ে ভালো

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০১:৪৩:৪২:পূর্বাহ্ন  |  ৩৪৬৬২০ বার পঠিত
আইসিইউতে খালেদা জিয়া, অবস্থা আগের চেয়ে ভালো

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর এক মাসের ব্যবধানে মেডিকেল বোর্ডের চিকিৎসায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ডা. জাহিদ বলেন, শুক্রবার বেগম খালেদা জিয়ার একটি ছোট প্রসিজিউর সম্পন্ন করা হয়েছে, যা সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্য এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, অসুস্থতা নিয়ে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪