| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোকাহত হাদির পরিবারের পাশে এনসিপি নেতারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০৪:০৯:৩৪:পূর্বাহ্ন  |  ৯৮৯৬১৮ বার পঠিত
শোকাহত হাদির পরিবারের পাশে এনসিপি নেতারা

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাতে সেখানে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতারা হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় তারা নিহত হাদির পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪