| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণসংহতি আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে দাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০৭:৫৬:১৪:পূর্বাহ্ন  |  ৯৯১৩০৮ বার পঠিত
গণসংহতি আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার, আসামিদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার রাতের বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হাদির জন্য দোয়া করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে রাজধানী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পদত্যাগ না হলে আগামী জানাজায় সরকার প্রধানকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

এদিকে গণসংহতি আন্দোলনও হাদির হত্যাকাণ্ড ও গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানিয়েছে। সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, যা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানান, হাদির হত্যাকাণ্ড ও সহিংসতা দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সরাসরি আঘাত। হত্যাকারীদের গ্রেফতার, তদন্ত ও বিচারের দায়িত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তারা বলছেন, রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে নৈরাজ্য রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪