| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১০:২০:৪৬:পূর্বাহ্ন  |  ৯৮৬৪৭৯ বার পঠিত
দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন: শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে দলে দলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ওসমান হাদি কোনো নির্দিষ্ট দল বা মতের প্রতিনিধি নন তিনি দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জামায়াত আমির। তিনি জানান, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় ফিরে এসেছেন তিনি।

ডা. শফিকুর রহমান লেখেন, ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে এই শোকাবহ মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাননি বলেও উল্লেখ করেন তিনি। মহান আল্লাহ যেন এই শোক সহ্য করার তাওফিক পরিবারসহ সমগ্র দেশবাসীকে দান করেন—এ কামনাও করেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, দেশের এই বীর সন্তানের প্রতি সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দায়িত্বও আমাদের সম্মিলিতভাবে বহন করতে হবে। শহীদ ওসমান হাদি হোক জাতীয় ঐক্যের প্রতীক এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান শহীদের শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা জানান।

উল্লেখ্য, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউতে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪