রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।
শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী আপাতত তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
রিপোর্টার্স২৪/এসসি