| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র প্রদানের সিদ্ধান্তের সমালোচনা রুমিন ফারহানার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২৩:৫৭:৪০:অপরাহ্ন  |  ৯৮৫৬৩১ বার পঠিত
সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র প্রদানের সিদ্ধান্তের সমালোচনা রুমিন ফারহানার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে অস্ত্র প্রদানের সিদ্ধান্তকে দেশের জন্য ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এটিকে মূলত মবকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে সমালোচনা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার (২০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন।

তিনি বলেন, থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যা বড় উদ্বেগের বিষয়। প্রার্থীদের অস্ত্র প্রদানের সিদ্ধান্ত মূলত মবকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয়। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ।


নিজের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি-না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র সময়ই এর উত্তর দেবে। মনোনয়ন আমি কিনব না। এটি আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটি আমার হবে।


তিনি আরও উল্লেখ করেন, আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। তবে তখন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান আমার বাবাকে জিততে দেননি।


রুমিন ফারহানা ঢাকায় ওসমান হাদির জানাজার প্রসঙ্গও টেনে বলেন, আজ ঢাকায় জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না ওসমান হাদির পর কার নাম আছে এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে, দেশের ভেতরেও ষড়যন্ত্র থেমে নেই।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪