| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিএনপির প্রার্থী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০০:০৬:১৬:পূর্বাহ্ন  |  ৯৮৫৫১৭ বার পঠিত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিএনপির প্রার্থী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান এই ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছি। আগামী ২৮ ডিসেম্বর থেকে আমি সার্বক্ষণিকভাবে ভোটের মাঠে থেকে নেতাকর্মীদের সঙ্গে কাজ করব। এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যেই আমি সংসদ সদস্য হতে চাই।

দোয়া মাহফিলে মো. আসাদুজ্জামান আরও বলেন, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভোটের আশায় জান্নাতের টিকিট বিক্রি করা কুফরি, এটি দূর করতে আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪