| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্থিক সহায়তা নয়,অসমাপ্ত বিপ্লব শেষ করতে চাই:ওসমান হাদির ভাই

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:৪৯:৩৮:অপরাহ্ন  |  ৯৬৯২৫৭ বার পঠিত
আর্থিক সহায়তা নয়,অসমাপ্ত বিপ্লব শেষ করতে চাই:ওসমান হাদির ভাই
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা বিপ্লবী ওসমান হাদির অসমাপ্ত আন্দোলন সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন তার মেজো ভাই ওমর বিন হাদি। তিনি পরিবার কোনো আর্থিক সহায়তা বা অনুদান চায় না; তাদের একমাত্র দাবি, ওসমানের জীবন উৎসর্গ করা আদর্শ বাস্তবায়ন করা হোক।

রোববার (২১ ডিসেম্বর) মগবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে ওমর বিন হাদি বলেন, আমরা কোনো আর্থিক সহায়তা চাই না। ওসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, সেই অসমাপ্ত বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করে ওমর বিন হাদি বলেন, আমাদের প্রায় সময় ওসমান বলতো আমি যদি কখনো রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই তাহলে আপনি শহিদের ভাই হবেন। আমার মাকে বলতো আমি যদি চলে যাই তাহলে আপনি শহিদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নাই। কিন্তু আমি শহিদের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়বো না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন। আল্লাহকে তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। 

ওমর বিন হাদি জানান, শুক্রবার জুমার নামাজের পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর পর পরিবার, ইনকিলাব মঞ্চ ও আন্দোলনের সহযোদ্ধারা শোকাহত ও মানসিকভাবে বিপর্যস্ত। তিনি দোয়া চান ওসমানের আট মাসের সন্তানের, স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা জনগণের কাছে স্পষ্ট না হলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে। তিনি বলেন, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না; এর রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪