| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪০ জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিলো খাগড়াছড়ি রিজিয়ন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৭:৫৯:৪৬:অপরাহ্ন  |  ১১০২৯৪৬ বার পঠিত
৪০ জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিলো খাগড়াছড়ি রিজিয়ন

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ। ২১ ডিসেম্বর রোববার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করেন রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় তিনি বলেন, মানবতার সেবায় খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পাহাড়ের সাধারণ মানুষের বাস্তব চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধী ও গৃহহীনদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সহায়তার আওতায় চিকিৎসা ব্যয়, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়াশোনা, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে বিশেষ সহায়তা দেওয়া হয়।

স্থানীয়রা খাগড়াছড়ি রিজিয়নের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪