| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টু শব্দ করছে না’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৫:১৫:০৯:অপরাহ্ন  |  ২৯৫ বার পঠিত
‘গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টু শব্দ করছে না’

রিপোর্টার্স২৪ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূসের সাবেক প্রেসসচিব শফিকুল আলম। তাঁর দাবি, গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অথচ এসব ঘটনায় সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কিংবা দৃশ্যমান প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামীপনা’ শীর্ষক ওই আলোচনা সভায় শফিকুল আলম বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিপুলসংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় একের পর এক হামলা চালানো হচ্ছে। গত দুই সপ্তাহেই প্রতিষ্ঠানটির ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নোবেলজয়ী একটি প্রতিষ্ঠানের ওপর এমন হামলার পরও সমাজের বিশিষ্টজনদের নীরবতা তাঁকে বিস্মিত করেছে।

শফিকুল আলম আরও বলেন, এসব ঘটনায় সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিবৃতি দেওয়া হচ্ছে না। কেউ একটি বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না, টুঁ শব্দটিও করছেন না।

দেশের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, বর্তমান সংকট থেকে উত্তরণ এবং সমাজে বিভাজন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪