| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে আধুনিক কসাইখানা উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৮:০৭:২২:অপরাহ্ন  |  ১০৬৫৩৫৬ বার পঠিত
নীলফামারীতে আধুনিক কসাইখানা উদ্বোধন
ছবির ক্যাপশন: সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী পৌরসভার উদ্যোগে নতুন কসাইখানা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির ওপর নির্মিত এই কসাইখানার ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান।

কসাইখানার দুটি সেডে একযোগে ২০টি গরু ও ২০টি ছাগল জবাই করা যাবে। ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে পশুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে জবাই করা হবে এবং পৌরসভা নির্ধারিত ইমামের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

পৌর প্রশাসক সাইদুল ইসলাম জানান, শহরের মানুষের দীর্ঘদিনের দাবির পর এটি বাস্তবায়িত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নির্দিষ্ট এলাকায় স্বাস্থ্যসম্মতভাবে মাংস উৎপাদন নিশ্চিত করা হবে। পৌরসভা কসাইদের পরিচয়পত্র প্রদান করবে, যা ছাড়া কেউ জবাই করতে পারবে না।

উদ্বোধনের পর জেলা প্রশাসক নীলফামারী বড় মাঠ পরিদর্শন করেন এবং সেখানে মোটরসাইকেল প্রবেশ রোধে ব্যারিকেড স্থাপনের কাজের উদ্বোধন করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪