| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে অবৈধ মৎস্য ফিড কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৮:১১:৫৪:অপরাহ্ন  |  ১০৭৩৪২৬ বার পঠিত
শ্রীপুরে অবৈধ মৎস্য ফিড কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মৎস্য খাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

রোববার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি দেও চালা এলাকায় অবস্থিত ‘আমিন ফিড’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটি থেকে নির্গত দুর্গন্ধ ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি উপেক্ষা করে কারখানাটি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই মৎস্য খাদ্য উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না পাওয়ায় অর্থদণ্ড আরোপ ও কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। আদেশ অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয়রা আবাসিক এলাকায় এ ধরনের পরিবেশ দূষণকারী কারখানা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪