| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:১৪:৩০:অপরাহ্ন  |  ৯৮০৬৬২ বার পঠিত
প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে বিচার সংক্রান্ত স্পষ্ট নির্দেশ না থাকায় জাতি হতাশ হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামের দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

পরওয়ার বলেন, “হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয়, এটি একটি প্যাকেজ প্রোগ্রাম।” তিনি জুলাইযোদ্ধাদের জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যোগ করেন, “সামনে হয়তো এ ধরনের পরিকল্পনা আরও থাকতে পারে। সরকারের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “গুলির ঘটনার ৬ ঘণ্টা পরে কেন সীমান্ত সিলগালা করা হয়েছে? গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা খুনিকে পালানোর সুযোগ দিয়েছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪