শেরপুর প্রতিনিধি: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব করেন।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা আলোচনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি