| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট-২: এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ২১:৩০:৫০:অপরাহ্ন  |  ৩৩৯১৭৪ বার পঠিত
বাগেরহাট-২: এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে রবিবার রাত বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা ‘দুর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এবং ‘ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই’ স্লোগান দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মশাল মিছিলে অংশ নেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, যুবদল নেতা এমদাদুর রহমান সাগর, বিএনপি নেতা মিলন ও নিলু তফদারসহ কয়েকশ নেতাকর্মী। তারা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের মনোনয়ন বাতিল করে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শনিবার বাগেরহাটের চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে বাগেরহাট-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সদর উপজেলা যুবদলের সদস্য এমদাদুর রহমান সাগর বলেন,‘জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বিগত ১৭ বছর ধরে বাগেরহাটে দলের নেতৃত্ব দিয়েছেন। অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন, জেলও খেটেছেন। তাই তাকে মনোনয়ন দেওয়া উচিত।’

তবে মিছিলে জেলা বিএনপির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। এমএ সালাম ফোন রিসিভ না করায় তার প্রতিক্রিয়া জানা যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪