| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মনোনয়ন পেলেন সোমনাথ দে ও কপিল কৃষ্ণ মন্ডল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ২১:৩০:৫১:অপরাহ্ন  |  ৩১৫৪০৯ বার পঠিত
বিএনপির মনোনয়ন পেলেন সোমনাথ দে ও কপিল কৃষ্ণ মন্ডল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বাগেরহাটের দুই আসনে দুজন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। নতুন ঘোষিত প্রার্থীরা হলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে ও বাগেরহাট-১ (চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট) আসনে একই সংগঠনের মহাসচিব কপিল কৃষ্ণ মণ্ডল।

এর আগে গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করেন। তাদের মধ্যে দুজন হিন্দু সম্প্রদায়ের এবং দুজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি।

হিন্দু সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে ঢাকা-৩ আসনে মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাগুরা-২ আসনে মনোনয়ন দেওয়া হয় নিতাই রায় চৌধুরীকে। তিনি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই।

দলের একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, নির্বাচনী প্রচারে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। খুব শিগগিরই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ২৭২টি আসনের দলীয় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও কর্মশালা গতকাল শনিবার শেষ করেছে দলটি।

এ ছাড়া যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে আরও নতুন কিছু সিদ্ধান্ত আসবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪