| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের দাম ছাড়ালো ২ লাখ ১৮ হাজার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ২৩:০৮:২৪:অপরাহ্ন  |  ৩৭৬৫৬৩ বার পঠিত
স্বর্ণের দাম ছাড়ালো ২ লাখ ১৮ হাজার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম টানা তৃতীয়বার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়। নতুন দামের ভিত্তিতে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও নির্ধারিত হয়েছে:

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা,১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা,সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

এর আগে ১৫ ডিসেম্বর টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। 

ওইদিন ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।

চলতি বছর বাজুস মোট ৮৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে ৬০ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার দাম হ্রাস করা হয়েছে। তুলনায় গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪