| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যমে হামলা প্রতিরোধে জাতীয় ঐক্য দরকার: জোনায়েদ সাকি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০৩:০৩:৩০:পূর্বাহ্ন  |  ৯৬৮০৯৫ বার পঠিত
গণমাধ্যমে হামলা প্রতিরোধে জাতীয় ঐক্য দরকার: জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি দেশজুড়ে গণমাধ্যমে হামলা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জোনায়েদ সাকি বলেন, গণমাধ্যমে হামলা শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয়, এটি পুরো জাতির জন্য অশনি সংকেত। জনগণের ক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ওসমান হাদির শাহাদাতের প্রকৃত মূল্য দিতে হলে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়াই একমাত্র বিকল্প। দেশের বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে জনগণের মধ্যে তৈরি হওয়া ঐক্য ভাঙার চেষ্টা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিএসএ’র রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, দীপক কুমার রায়, মুন্নী মৃ, রেকসোনা পারভীন সুমি, গোলাম মোস্তফা, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, মোস্তাফিজুর রহমান রাজীব, আবু রায়হান খান, কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪