| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুনিকে জীবিত ধরুন, বন্দুকযুদ্ধের নাটক নয়: ইনকিলাব মঞ্চ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৫২:০৩:পূর্বাহ্ন  |  ৩৭৪৬৬৮ বার পঠিত
খুনিকে জীবিত ধরুন, বন্দুকযুদ্ধের নাটক নয়: ইনকিলাব মঞ্চ

রিপোর্টার্স২৪ ডেস্ক: শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চ জোরালো দাবিতে বলেছেন, খুনিকে দ্রুতই জীবিত গ্রেফতার করতে হবে এবং বন্দুকযুদ্ধে কোনো নাটক চাই না। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পথে অপরাধীর সন্ধান ও গ্রেফতারে কাজ করতে হবে। 

রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক পোস্টে এই অবস্থান জানানো হয়। সংগঠনটি আগেই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল। 

সংগঠনের ঘোষণায় উল্লেখ করা হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কর্মসূচিও ঘোষণা করেছেন তারা। 

এদিকে, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও এখনও তাকে আটক করা যায়নি। একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও সম্পর্কিত ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪