| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে রিজভী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১২:০১:২৩:অপরাহ্ন  |  ৯৭৮৩৫০ বার পঠিত
দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে রিজভী

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৪ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে এসে বেলালের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

হাসপাতালে বেলাল কেন্দ্রীয় নেতাদের দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে বিএনপি নেতা রিজভী ও এ্যানি ঘটনার বিষয়ে বেলালের কাছে জানতে চান। বেলাল ঘটনার বিস্তারিত তুলে ধরেন তাঁদের কাছে। এ সময় বেলালের চিকিৎসা ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি।

এদিকে কে বা কারা বেলালের বসতঘরে আগুন লাগিয়েছে, তা এখনো কেউ বলতে পারেনি। পরে তাঁরা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তাঁরা বেলালের নিহত মেয়ে আয়েশা আক্তারের (৮) কবর জিয়ারত করেন এবং বেলালের স্ত্রীর সঙ্গে কথা বলেন।

সেখানে বিএনপি নেতা রিজভী ও এ্যানি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। এদিকে পুলিশ বলছে, দুর্বৃত্তায়ন, মব বা তালা মেরে আগুন লাগানোর কোনো প্রমাণ পায়নি পরিবার। ঘটনার দুই দিন পার হয়ে গেলেও মামলা হয়নি। এ ঘটনায় ৯০ শতাংশ শরীর পুড়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেলালের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)।

উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তাঁর মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তাঁর দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪