| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র রক্ষা করতে এখন রুখে দাঁড়ানোর সময়:মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:৪৩:২২:অপরাহ্ন  |  ৯৭৮০০৯ বার পঠিত
গণতন্ত্র রক্ষা করতে এখন রুখে দাঁড়ানোর সময়:মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্প্রতি দেশের প্রধান সংবাদমাধ্যমের ওপর হামলাকে গণতন্ত্র ও দেশের অর্জিত স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন থাকা যথেষ্ট নয়। সময় এসেছে রুখে দাঁড়ানোর এবং অপশক্তির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদের আয়োজন করা ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী প্রতিবাদ সভায় ফখরুল বলেন, আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারাজীবন সংগ্রাম করেছি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজকের বাংলাদেশ সেই স্বপ্নের সঙ্গে মিলে না। এখানে এসেছি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। আজকে কথা বলার জায়গা নেই, কারণ এদেশে স্বাধীন চিন্তা ও প্রকাশের অধিকারই আক্রান্ত হয়েছে।

বিএনপি মহাসচিব দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনা উল্লেখ করে বলেন, আজকে শুধু ওই সংবাদমাধ্যম নয়, আজকে গণতন্ত্রের ওপর আঘাত হয়েছে। আমাদের স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। তিনি আরও বলেন, জুলাই যুদ্ধের ওপরও আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। সেই সংগ্রাম আজকে হুমকির মুখে পড়েছে।

ফখরুল রাজনৈতিক পরিচয়কে ভুলে গিয়ে সব গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, সব গণতান্ত্রিককামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চায়, যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদের শুধু সচেতন থাকা যথেষ্ট নয়, রুখে দাঁড়াতে হবে। এখন সেই সময়।

সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪