| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:৫০:২০:অপরাহ্ন  |  ৩১২৪৯৯ বার পঠিত
ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

ধানমন্ডি থানার নির্বাচন অফিস থেকে সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১:৪০ মিনিটে ফরম নেন তিনি। মনোনয়ন ফরম নেয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা সরকারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব। 

তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশের সার্বিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় গণতান্ত্রিক রূপান্তর গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, এ সময়ে নিরাপদ নির্বাচনের পরিবেশ সৃষ্টিই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। আগের অভিজ্ঞতা তার নির্বাচনী কাজ ও জনসেবা কার্যক্রমে কাজে লাগানোর প্রতিশ্রুও ব্যক্ত করেন। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪