| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৪:১৭:১৮:অপরাহ্ন  |  ১০৭৪৯১৮ বার পঠিত
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার সকালে প্রায় ঘণ্টাব্যাপী গার্মেন্টসটির কয়েক শ শ্রমিক শহরের অন্যতম প্রধান ব্যস্ত এলাকা চাষাড়ায় সড়কে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাঁটাই বন্ধ ও জিএমের অপসারণসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। ফলে তারা গত দুই দিন ধরেই আন্দোলন করে আসছেন। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কারখানা খুলে দেওয়া ও জিএমের অপসারণের দাবি জানান। পরে বিকেলে সমাধানের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই সোমবার তারা চাষাড়া অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বুঝিয়ে এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪