| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:১৫:৪০:অপরাহ্ন  |  ৯৬৫৭৯৭ বার পঠিত
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কাজী রিয়াজকে আহ্বায়ক ও আনিসুর রহমান সজলকে সদস্য সচিব করে ২১৬ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দিনগত রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, আহ্বায়ক রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী ছয় মাসের জন্য এই কমিটির মেয়াদ থাকবে বলে উল্লেখ করা হয়।

২১৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, মুখপাত্র কাজী জেবা তাহসিন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব সাজ্জাদ হোসেন, মুখ্য সংগঠক মোহাম্মদ সোহেল ইসলাম ও সিনিয়র সংগঠক শাহীন বাশার। এছাড়া যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন ৪০ জন, যুগ্ম-সদস্য সচিব ৩৭, সহ-মুখপাত্র ৩২, সংগঠক ৪০ এবং সদস্য রয়েছেন ৬০ জন।

নতুন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আনিসুর রহমান সজল বলেন, “জুলাই যোদ্ধাদের আবেগ, অনুভূতি, চাওয়া ও মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাব আমরা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ফরিদপুর জেলাকে বৈষম্যমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাওয়া আমাদের প্রত্যয়।”

কমিটির আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, “কমিটিতে যারা এসেছেন তারা ইনশাআল্লাহ সুন্দর ও জবাবদিহিমূলক এক বাংলাদেশ গড়তে কাজ করে যাবে। এই প্ল্যাটফর্ম অরাজনৈতিক, কিন্তু বৈপ্লবিক ঘরানার কাজে নিজেদের সম্পৃক্ত রাখবে। কমিটিতে যাদের নাম এসেছে বা আসে নাই, তাদের সবার সহযোগিতা চাই।”

এর আগে, কাজী রিয়াজ আগের কমিটির আহ্বায়ক ছিলেন। আনিসুর রহমান সজল আগের কমিটির মুখ্য সংগঠক ছিলেন।

২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ছয় মাসের জন্য ৬০৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪