| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:১৯:০৯:অপরাহ্ন  |  ৩৫৪৩২৬ বার পঠিত
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা গেছে, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪