| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা–দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:৪৬:২২:অপরাহ্ন  |  ১০৬০৬৬৯ বার পঠিত
ঢাকা–দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

সোমবার(২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুশ রাষ্ট্রদূত বলেন, যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠতে হবে। বর্তমান পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে, সে বিষয়েও তিনি সতর্কতা জানান।

বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি নির্বাচনের আগে দেশে একটি শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন।

নির্বাচন পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খোজিন জানান, এ বিষয়ে রাশিয়া নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা বর্তমানে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪