| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নন্দীগ্রামে কৃষি প্রণোদনা ও চিকিৎসা সহায়তা দিলেন এমপি মোশারফ হোসেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৬:৩১:৩৩:অপরাহ্ন  |  ৮২০ বার পঠিত
নন্দীগ্রামে কৃষি প্রণোদনা ও চিকিৎসা সহায়তা দিলেন এমপি মোশারফ হোসেন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একইদিন অসহায় জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। 

গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য মোশারফ হোসেন। 

আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নির্বাচিত ৫ হাজার ৩শ' জন কৃষক প্রত্যেকে ১ কেজি সরিষা, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি রাসায়নিক সার পাচ্ছেন। পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। 

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত শাহীন আলমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন সংসদ সদস্য। কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক। 

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, প্রাণীসম্পদ অফিসার ডা. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, থানার ওসি তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল সংগঠক আব্দুর রউফ রুবেল, কৃষি সম্প্রসারণ অফিসার এফএন কামারুম মুনিরা, বরুন কুমার রায়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪