| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৬:৩৯:৩০:অপরাহ্ন  |  ৯৭৭৩৭১ বার পঠিত
তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে ইসি আব্দুর রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

সালাহ উদ্দিন বলেন, ২৫ তারিখ বৃহস্পতিবার, ২৬ শুক্রবার এবং শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের অফিস খোলা থাকে। সেই দিনই তারেক রহমান ভোটার নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন।

তিনি আরও জানান, বৈঠকে মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট কিছু বিষয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে জামিনে মুক্তির সার্টিফায়েড কপি সংক্রান্ত বিষয়টি আরপিওতে নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করা হয়েছে, যাতে মনোনয়নপত্রের সঙ্গে সার্টিফায়েড কপি সংযুক্ত করতে না হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব। আমরা চাই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। জনগণ যেন উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারে।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪