| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ ইটভাটায় মাটি সরবরাহের দায়ে দুই ট্রাক চালককে অর্থদণ্ড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৬:৪১:১২:অপরাহ্ন  |  ১০৬৬০৮৭ বার পঠিত
অবৈধ ইটভাটায় মাটি সরবরাহের দায়ে দুই ট্রাক চালককে অর্থদণ্ড

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় মাটি সরবরাহের দায়ে দুই ডামট্রাক চালককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সকাল সাড়ে ১০টায় সড়ক ও পরিবহন আইন লঙ্ঘন করে ট্রাকযোগে মাটি পরিবহনের দায়ে ট্রাকের দুই চালককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রোববার দিবাগত রাতে পার্শ্ববর্তী মিরপুর উপজেলা থেকে মাটি বোঝাই করে দু’টি ডামট্রাক দৌলতপুরে অবৈধ ইটভাটায় যাওয়ার পথে থানার সামনে থেকে মাটি বোঝাই ট্রাকসহ চালকদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাকের চালক রাজু আহমেদ (২৬) ও মনিরুল ইসলাম (৩৭) কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও আল্লারদর্গা এলাকার আকিজ উদ্দিনের ছেলে। এরা দীর্ঘদিন ধরে মাটি ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাতে সন্দেহজনক অবস্থায় মাটিসহ দুটি ট্রাক জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, “সড়ক ও পরিবহন আইন লঙ্ঘনের দায়ে দু’জন ট্রাকের চালককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান ও অব্যাহত থাকবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪