| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত শিশু ফারজানার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৭:০৬:১৯:অপরাহ্ন  |  ১০৭৬৪৭৯ বার পঠিত
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত শিশু ফারজানার মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত শিশু ফারজানা ১৮ দিন সংগ্রাম করেও অবশেষে  হেরে গেল মৃত্যুর কাছে। সোমবার (২২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারজানার মৃত্যু হয়েছে। সোমবার গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ফারজার নানা সাংবাদিক হায়দার হোসেন। 

ফারজানা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুয়েত প্রবাসী ফিরোজ শেখের মেয়ে এবং গ্রামের  সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে ছিলেন। 

চলতি মাসের ৫ ডিসেম্বর দুপুরে উপজেলার কৈডুবি সদরদী রেল ক্রসিং এলাকায় তাদের বহনকারী ইজিবাইকের সাথে দ্রুতগামী মদিনা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের মা ও শিশুসহ চার যাত্রী নিহত হন। এঘটনায় ফারজানা ও তার  মা শান্তা খন্দকারসহ আরও চারজন আহত হন। মায়ের সামনে শিশু সন্তান ফারজানার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি পূর্ব সদরদী এলাকায় নেমে এসেছে এক শোকের ছায়া।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪