| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মঙ্গলবার শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ’ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৭:৩৮:৫৮:অপরাহ্ন  |  ৩৩৫৭৮৩ বার পঠিত
মঙ্গলবার শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ’ কর্মসূচি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার আগামী নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে। তিনি বলেন, এই বিচার ছাড়া কোনও নির্বাচন হতে পারবে না।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে। এছাড়া শহীদ হাদীর হত্যার বিচারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন তিনি।

ইনকিলাব মঞ্চের কর্মসূচি বিকেল ৩টায় শহীদ হাদী চত্বরে শহীদী শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে জুলাই-পরবর্তী ও পূর্ববর্তী সময়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্মরণ করা হবে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় ওসমান হাদীকে মোটরসাইকেলে আসা দুই ঘাতক কাছ থেকে গুলি করে আহত করে পালিয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪