| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির সঙ্গে জোট নয়

৩০০ আসনে একক প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৮:৪৫:৫৬:অপরাহ্ন  |  ৯৬৫৩৪৫ বার পঠিত
৩০০ আসনে একক প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতা না করে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলটির মুখপাত্র হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

হাসান আল মামুন ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, আগামী নির্বাচন উপলক্ষে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতা হবে না। দলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান আরও বিস্তারিতভাবে প্রকাশ করবে।

দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও ফেসবুকে লিখেছেন, দুই সিটে আসন সমঝোতার বাইরে দল এককভাবে ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি বিএনপির সঙ্গে জোটের পরিকল্পনা থেকে সরে এসেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪