| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে ময়মনসিংহের জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১২:৫২:৫৬:অপরাহ্ন  |  ১৮৪১৬১৩ বার পঠিত
নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে ময়মনসিংহের জেলা প্রশাসক

তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নিহত পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক।

সোমবার (২২ ডিসেম্বর) তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের বাড়িতে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। তিনি শোকসন্তপ্ত পরিবারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা, সেলাই মেশিন ও শীতবস্ত্র প্রদান করা হয়। গ্রাম পুলিশের মাধ্যমে পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করা হয়।

নিহত দীপু চন্দ্র দাস পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। নিহতের পরিবারের জন্য সরকারিভাবে স্থায়ী কিছু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস সালেহীন, ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রহমান রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ভালুকার জামিরদিয়া এলাকায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগ তুলে উগ্র একদল মানুষ দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে এবং মরদেহ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অর্ধদগ্ধ মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪