| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মুজিবুর রহমান ডালিম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৮:৫৮:৫৩:অপরাহ্ন  |  ১০৫৭০৭৫ বার পঠিত
সিলেট-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মুজিবুর রহমান ডালিম

সিলেট প্রতিনিধি : সিলেট-৪ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও উত্তরপূর্বাঞ্চলের প্রতিষ্ঠিত দৈনিক সিলেটের দিনরাত-এর সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম।

জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার তিনবারের সভাপতি ও সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ডালিম গণমানুষের সঙ্গে সম্পৃক্ত। ওই আসনসহ ১৭ পরগনাতেই তাঁর পরিচিতি রয়েছে।

২০০৬ সালে তিনি জাপার একক মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পার্টি চেয়ারম্যানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় দলের সিদ্ধান্তে (প্রতিবাদে) শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান। বহুবছর পর দল আজ ফের তাঁর মূল্যায়ন করল।

মনোনয়ন পেয়ে এক প্রতিক্রিয়ায় ডালিম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। সেই সঙ্গে পার্টি চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারীসহ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সব সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিলেট-৪ আসনের ভোটারসহ সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪