| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাহিদ-হাসনাত-সারজিস-জারার জন্য গানম্যান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৯:০১:৪৫:অপরাহ্ন  |  ৩৩৫৬৮৮ বার পঠিত
নাহিদ-হাসনাত-সারজিস-জারার জন্য গানম্যান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জুলাই গণআন্দোলনের সম্মুখসারির কয়েকজন নেতাকে গানম্যান দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

সরকারি সূত্র জানায়, জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পর থেকেই এসব নেতা বিভিন্ন সময় হুমকির মুখে রয়েছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনীতিক ও সমন্বয়কদের লক্ষ্য করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে এমন তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার পর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। এরপরই সরকার ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর করা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতে গানম্যান দেওয়া হচ্ছে। তবে পর্যাপ্ত ফোর্সের অভাবে সবাইকে গানম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে অস্থায়ী ও অনানুষ্ঠানিকভাবে ডিএমপি ও এসবির মাধ্যমে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের একজন করে গানম্যান দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪