| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ঠেকাতে যারা ষড়যন্ত্র করছে, তারাই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত: এ্যানি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৯:০৭:৫০:অপরাহ্ন  |  ১০৬৭৯৯৮ বার পঠিত
নির্বাচন ঠেকাতে যারা ষড়যন্ত্র করছে, তারাই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই নির্বাচন আমাদের সবার ভাগ্য নির্ধারণ করবে। কেউ যাতে নির্বাচন পেছাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারাই ভবানীগঞ্জের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন, বেলাল ও তার পরিবারের পাশে থাকতে হবে। তাদের সান্ত্বনা দিতে হবে। কোনোভাবে যেন তারা হুমকির মুখে না পড়ে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। তারেক রহমানের নির্দেশে যা যা প্রয়োজন, সব করব।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের একটি মসজিদে অগ্নিকাণ্ডে নিহত শিশু আয়েশা আক্তারের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত : শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় বেলালের দ্বিতীয় শ্রেণিতে পড়া মেয়ে আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বেলাল ও তার আরও দুই মেয়ে স্মৃতি ও বিথী অগ্নিদগ্ধ হন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪