| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : আরও ৯ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:৪৪:৩৯:পূর্বাহ্ন  |  ১০৯৮০৬৪ বার পঠিত
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : আরও ৯ জন গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ইতিমধ্যে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ৩১ জনের পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছিল ডিএমপি।

নিরাপত্তার কারণে হামলার পর থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে।

এই ঘটনায় প্রথম আলো এবং ডেইলি স্টার উভয়ই তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। একটি মামলায় ৫০০ জনকে এবং অন্য মামলায় ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে করা হয়। ডিবি পুলিশ এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সকলের খোঁজে তৎপর রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রাখছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪