| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় ৬৬৩ গ্রেপ্তার, ৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৯:৪৭:৫২:অপরাহ্ন  |  ১০৮৩৯৪৭ বার পঠিত
২৪ ঘণ্টায় ৬৬৩ গ্রেপ্তার, ৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ৬৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

পুলিশ সদর দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৬৬৩ জনকে। এসময় ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৬ হাজার ৮৮১ টি মোটরসাইকেল ও ২৬৫৭৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪