| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় দলের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০৪:৪৬:০৯:পূর্বাহ্ন  |  ৯৬০১২৪ বার পঠিত
ভারতীয় দলের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানের ব্যবধানে হারিয়ে ১৩ বছর পর শিরোপা জিতেছে পাকিস্তান। মাঠের দাপুটে জয়ের পাশাপাশি আলোচনায় এসেছে ভারতের আচরণ নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের অভিযোগ।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ৩৪৭ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সামির মিনহাস ১১৩ বলে ১৭২ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। জবাবে পাকিস্তানের পেস আক্রমণের সামনে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত। আলী রেজা নেন ৪ উইকেট।

ম্যাচ শেষে সরফরাজ আহমেদ গণমাধ্যমে বলেন, ভারতের কিছু খেলোয়াড়ের আচরণ ক্রিকেটীয় চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তিনি জানান, যেকোনো উসকানির মধ্যেও তার খেলোয়াড়দের সংযত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং পাকিস্তান দল তা বজায় রেখেছে।

এ সময় পাকিস্তান ডাগআউটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সরফরাজকে খেলোয়াড়দের শালীনতা ও মর্যাদা বজায় রাখার বার্তা দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা চলছে।

এদিকে বড় ব্যবধানে হারের পর অনূর্ধ্ব-১৯ দল নিয়ে বিস্তৃত পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে দলের প্রস্তুতি ও শৃঙ্খলা পর্যালোচনার কথা বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪