| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১২:৪৩:০৮:অপরাহ্ন  |  ৩১৪৪৯১ বার পঠিত
আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ঢাকায়।

চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হলে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে টুর্নামেন্ট।

প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহারণ ফাইনাল। এই পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএল ২০২৫–২৬ : ম্যাচ সময়সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়

২৬ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট বেলা ৩টা

২৬ ডিসেম্বর ২০২৫ নোয়াখালী এক্সপ্রেস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট সন্ধ্যা ৭:৪৫

২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকা ক্যাপিটালস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট বেলা ১টা

২৭ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট সন্ধ্যা ৬টা

২৯ ডিসেম্বর ২০২৫ রংপুর রাইডার্স vs চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ১টা

২৯ ডিসেম্বর ২০২৫ রাজশাহী ওয়ারিয়র্স vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট সন্ধ্যা ৬টা

৩০ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ১টা

৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকা ক্যাপিটালস vs রংপুর রাইডার্স সিলেট সন্ধ্যা ৬টা

১ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস vs ঢাকা ক্যাপিটালস সিলেট বেলা ১টা

১ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট সন্ধ্যা ৬টা

২ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ২টা

২ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স সিলেট সন্ধ্যা ৭টা

৫ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম বেলা ১টা

৫ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম সন্ধ্যা ৬টা

৬ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs সিলেট টাইটানস চট্টগ্রাম বেলা ১টা

৬ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম সন্ধ্যা ৬টা

৮ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম বেলা ১টা

৮ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা

৯ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম বেলা ২টা

৯ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটানস চট্টগ্রাম সন্ধ্যা ৭টা

১১ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম বেলা ১টা

১১ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা

১২ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs রংপুর রাইডার্স চট্টগ্রাম বেলা ১টা

১২ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা

১৫ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস vs নোয়াখালী এক্সপ্রেস ঢাকা বেলা ১টা

১৫ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs সিলেট টাইটানস ঢাকা সন্ধ্যা ৬টা

১৬ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs রাজশাহী ওয়ারিয়র্স ঢাকা বেলা ২টা

১৬ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস vs সিলেট টাইটানস ঢাকা সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs চট্টগ্রাম রয়্যালস ঢাকা বেলা ১টা

১৭ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs রংপুর রাইডার্স ঢাকা সন্ধ্যা ৬টা

১৯ জানুয়ারি ২০২৬ এলিমিনেটর ঢাকা বেলা ১টা

১৯ জানুয়ারি ২০২৬ ১ম কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি ২০২৬ ২য় কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি ২০২৬ ফাইনাল ঢাকা সন্ধ্যা ৭টা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪